2:08 pm, Saturday, 28 November 2026

বার্সেলোনা ছেড়ে কেন ইন্টারে গিয়েছিলেন, জানালেন রোনালদো

ডেস্ক রিপোর্ট : ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও প্রায় তিন দশক আগে বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেওয়ার কারণ জানালেন। তারকা এই স্ট্রাইকারের মতে, ইতালিয়ান ক্লাবটির বিশাল আর্থিক প্রস্তাব ফিরিয়ে দেওয়া কঠিন ছিল।

ক্যারিয়ারের সেরা সময়ে বেতনের এমন ব্যবধানই তাকে স্পেন ছেড়ে ইতালিতে যেতে প্রভাবিত করে।
গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে ১৯৯৭ সালে সিরি আ-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন রোনালদো।

পিএসভি আইন্দহোভেন থেকে বার্সেলোনায় যোগ দিয়ে স্পেনে মাত্র এক মৌসুম খেলেছিলেন তিনি। সেই সময় লা লিগা ও কাপ উইনার্স কাপের ম্যাচগুলোতে নিয়মিত গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই ব্রাজিলিয়ান।
তার দুর্দান্ত পারফরম্যান্সে আগ্রহী হয়ে ওঠে ইন্টার মিলান। রোনালদোর রিলিজ ক্লজ পরিশোধ করে তাকে দলে নেয় ইতালিয়ান ক্লাবটি।

পাশাপাশি বার্সেলোনায় পাওয়া বেতনের চার গুণ প্রস্তাব দেয় তারা। কাতালুনিয়ায় সফল সময় কাটালেও ইন্টারের আর্থিক প্রস্তাবই শেষ পর্যন্ত সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে।
নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে রোনালদো বলেন, ‘বার্সেলোনা আমাকে ২০ মিলিয়নে কিনেছিল, যার একটি ভালো অংশ আমি পেয়েছিলাম। সেখানে বছরে ২ মিলিয়ন পেতাম, আর ইন্টার প্রস্তাব দিয়েছিল ৮ মিলিয়ন। তাই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

১৯৯৬ সালের ব্যালন ডি’অর ভোটে জার্মান ডিফেন্ডার ম্যাথিয়াস সামারের কাছে দ্বিতীয় হওয়া নিয়েও আক্ষেপের কথা জানান রোনালদো। সে বছর বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলেও পুরস্কারটি জিততে না পারায় হতাশ হয়েছিলেন তিনি।

‘আমি সামারের কাছে হেরেছিলাম, যিনি একজন ডিফেন্ডার ছিলেন। আমি ক্ষুব্ধ ছিলাম, কারণ বার্সেলোনার হয়ে অসাধারণ খেলেছিলাম এবং অনেক গোল করেছিলাম,’ বলেন রোনালদো।

তবে পরের বছরই আক্ষেপ ঘুচে যায় তার। ইন্টার মিলানে প্রথম মৌসুমেই ১৯৯৭ সালের ব্যালন ডি’অর জেতেন তিনি। পরে ২০০২ সালে বিশ্বকাপ জয়ের বছরেও এই পুরস্কার নিজের করে নেন ব্রাজিলের ‘ও ফেনোমেনো’।

আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের পাওয়া সুরক্ষার সঙ্গে নিজের সময়ের তুলনাও করেন রোনালদো। তার মতে, বর্তমান সময়ের স্ট্রাইকাররা আগের চেয়ে অনেক বেশি সুবিধা পান।

‘আজকের স্ট্রাইকারদের জীবন আমাদের চেয়ে সহজ। আমিও যদি একই রকম সুরক্ষা পেতাম! আমরা অনেক ভুগেছি। আমাদের প্রজন্মে অনেক “খুনি” ছিল, কিন্তু কেউ আমাদের সুরক্ষা দিত না,’ হাসতে হাসতে বলেন তিনি।

ব্রাজিলের বর্তমান জাতীয় দল নিয়েও হতাশার কথা জানিয়েছেন রোনালদো। তার মতে, আর্জেন্টিনার মতো প্রতিদ্বন্দ্বী দলের লড়াকু মানসিকতা দেখে ব্রাজিলের সমর্থকদের কষ্ট পাওয়া স্বাভাবিক।

একসময় নিজেদের প্রতিভার ওপর যে আত্মবিশ্বাস ছিল, এখন তা হারিয়ে ফেলেছে ব্রাজিল। ইউরোপীয় ফুটবলারদের অনুকরণ করতে গিয়ে নিজেদের স্বকীয়তাও হারাচ্ছে দলটি বলে মনে করেন তিনি।

‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে শুধু নিজেদের প্রতিভার ওপর ভিত্তি করেই আমাদের দেশে অনেক আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, গোছানো এবং ভালো ফুটবল খেলছে।’

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয় বলেও মনে করেন রোনালদো।

‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধও নই।’

রোনালদোর এই মূল্যায়ন ২০৩০ বিশ্বকাপের আগে ব্রাজিলের সামনে থাকা চ্যালেঞ্জের চিত্র তুলে ধরেছে। ঐতিহাসিকভাবে ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতার ওপর নির্ভর করে সাফল্য পেয়েছে ব্রাজিল। তবে এখন দলীয় শক্তি ও ঐক্যের ঘাটতি কাটিয়ে ওঠা জরুরি।

বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে হলে নিজেদের ফুটবলীয় পরিচয় ফিরে পাওয়ার পাশাপাশি দলীয় সংহতিও বাড়াতে হবে ব্রাজিলকে। বিশেষ করে গতি, শারীরিক সক্ষমতা ও কৌশলগত সংগঠনে ইউরোপীয় দলগুলোর এগিয়ে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে নিজেদের গড়ে তোলার প্রয়োজন।

Tag :
About Author Information

Sirajul Islam

সবুজ গালিচায় ভোটের উৎসব আজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন

বার্সেলোনা ছেড়ে কেন ইন্টারে গিয়েছিলেন, জানালেন রোনালদো

Update Time : 07:56:41 am, Saturday, 28 November 2026