মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বক়ত স্কুল এন্ড কলেজ আয়োজিত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অত্র বিদ্যালয়র প্রাক্তন শিক্ষার্থী ব্যরিষ্টার এম লিয়াকত আলী কে সংবর্ধনা প্রদান করা হয় ।২৬শে অক্টোবর রবিবার সারা দিন তিনি আজাদ বক্ত স্কুলে একটি কম্পিউটার প্রদান করেন,পরে পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার মুকিমপুর আলিম মাদ্রাসায় একটি কম্পিউটার,মাঠ বরাটের জন্য ও মাদ্রাসার মসজিদে জন্য আর্থিক অনুদান প্রদান করেন এর পর বাগারাই নুরে মদিনা মাদ্রাসার ছাত্রদের দুপুরের খাবারের আয়োজন করেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ওবং একটি আলমারি দান করেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যরিষ্টার এম লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, আজাদ বক্ত স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শিহাবুর রহমানের,মুকিমপুর মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল জলিল,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ,আজাদ বক্ত স্কুল এন্ড কলেজ কমিটির সদস্য আব্দুস সামাদ আজাদ,বিএনপি নেতা মোঃ আলম,জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার,লিয়াকত আলী ফাউন্ডেশনের সমন্বয়ক আব্দুল আজিজ,ফয়সল আহমেদ,হারুনুর রশিদ,মহসিন মিয়া,আবুল বাশার,রুয়েল শিকদার,সুমন আহমেদ,সেবুল মিয়া,মুর্শেদ আহমেদ ।

নিজস্ব প্রতিবেদক 























