শ্রীমঙ্গল প্রতিনিধি: গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ২নং ভুনবীর ইউনিয়ন শাখার সহ সভাপতি দুলাল আহমেদ সহ ১২ জন নের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত মৌলভীবাজার হইতে জি আর ৩৩৬/২০২২ইং (সদরঃ) মামলার রায় প্রকাশ করা হয়েছে। উক্ত রায়ে দুলাল আহমেদ কে সাত বছরের সাজার আদেশ দেন আদালত। দুলাল আহমেদ পলাতক থাকায় আদালত দুলাল আহমেদ এর বিরুদ্ধে সাজা গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। দুলাল আহমেদ এর বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল গ্রামে। তিনি মোঃ আব্দুল কাদির ও হনুফা খাতুন এর ছেলে। পুলিশ দুলাল আহমেদ কে গ্রেফতার করার জন্য খোঁজিতেছে। দুলাল আহমেদ এর পারিবারিক সূত্রে জানা যায়, দুলাল আহমেদ বর্তমানে আয়ারল্যান্ড রাষ্ট্রে বসবাস করিতেছেন। দুলাল আহমেদ এর পিতা মোঃ আব্দুল কাদির জানান, দুলাল আহমেদ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত থাকায় তাহার প্রতিপক্ষ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন সময় হামলা নির্যাতনের স্বীকার হন। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা দুলাল আহমেদ কে প্রতিহিংসা মূলক মামলায় জড়িত করে, তাই দুলাল আহমেদ এর বিরুদ্ধে সাজার আদেশ হয়। এছাড়া বিগত ২৯ ডিসেম্বর ২০০৮ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২নং ভূনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দলীয় দায়িত্ব পালনকালীন সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও ক্যাডার বাহিনী দুলাল আহমেদ কে মারপিট করে গুরুতর আহত করে। পুলিশ দুলাল আহমেদ কে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং আওয়ামীলীগ দলীয় নেতা কর্মীদের প্রভাবে পুলিশ অজ্ঞাত স্থানে রেখে দুলাল আহমেদ কে শারীরিক ও মানসিক নির্যাতন করে। বর্তমানে বাংলাদেশে দুলাল আহমেদ এর জীবনের কোন নিরাপত্তা নেই।
1:19 am, Wednesday, 18 November 2026
News Title :
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলার রায় প্রকাশ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:38:00 pm, Monday, 15 December 2025
- 357 Time View
Tag :
Popular Post
























