2:52 am, Tuesday, 30 June 2026

যুবকরা ন্যায় ইনসাফের দেশ চায় : ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট :: জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান বলেছেন, দফায় দফায় অনেক বছর দেশ চালিয়েছে দুটি দল। এবার দেশের পরিবর্তন চায় যুবকরা। ন্যায় ইনসাফের দেশ দেখতে চায় তারা। জনগণ জামায়াতকে সরকার গঠনের সুযোগ দিলে বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতের ১১ দলীয় নির্বাচনী জসনভায় তিনি এসব কথা জনান।

তিনি বলেন, সিন্ডিকেটের কবল থেকে বাজার রক্ষা, নদী বাঁচিয়ে দেশকে কৃষিতে সমৃদ্ধ করা এবং চাঁদাবাজি বন্ধ করে বেকারদের জন্য কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশকে সমৃদ্ধির শেখরে পৌঁছানো হবে।

তিনি বলেন, জামায়াত বেকার ভাতা দেবে না। তাদের হাতে কাজ তুলে দেবে।

নারীদের নিয়ে জামায়াত আমির বলেন, নারীদের ঘরে, যাতায়াতে ও কর্মস্থলে নিরাপত্তা, মর্যাদা নিশ্চিত করবে জামায়াত। বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিসের ব্যবস্থা করবে জামায়াত।
জনসভায় বক্তব্য শেষে কুষ্টিয়ার ৪টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলে প্রথম জনসভা কুষ্টিয়ায় করছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

জনসভাকে ঘিরে সকাল থেকেই কুষ্টিয়া জেলার চারটি উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

যুবকরা ন্যায় ইনসাফের দেশ চায় : ডা. শফিকুর রহমান

Update Time : 11:03:28 am, Monday, 26 January 2026