মুমিনুল ইসলাম (কমলগঞ্জ) :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সাবেক সভাপতি মরহুম শামসুল হক সাহেবের ছেলে, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি উবায়দুল হকের বাড়িতে ৩রা ফেব্রুয়ারি২০২৬ সোমবার ভোরে বেলা দুর্বৃত্তদের হামলা করেছে।
বিগত আওয়ামিলীগ সরকারের আমলে বিভিন্ন মামলা ও সন্ত্রাসী কার্যক্রম এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করেছে এবং বিভিন্ন চাঁদাবাজি অবৈধ কাজের সাথে জড়িত থাকার অভিযোগ এনে এই হামলা করা হয়।
এই হামলায় কারিরা হলো অতীতে যারা তার হামলা ও মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এর সাথে জড়িত বলে স্থনীয়রা ধারণা করছেন।হামলা করে তার বাড়িঘর ভাঙচুর করে এবং আগুন দেওয়ার চেষ্টা করা হয়।এ হামলার ভয়ে তাঁর বৃদ্ধা মা লুকিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা নানাভাবে হুমকি দামকি দিয়ে যায় উবায়দুল এবং তার পরিবার কে পরবর্তীতে দেখে নিবে।
এবিষয়ে স্থানীয় সামাজ সেবক ও জনপ্রতিনিধিদের সাথে কথা বললে তারা অনেকেই বলে তার বসতবাড়িতে হামলা করা ঠিক হয়নি যদি তার অপরাধ হয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হউক।এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে ভিক্টিমের সাথে যোগাযোগ করলে তারা বলে যে আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

নিজস্ব প্রতিবেদক 






















