7:40 am, Wednesday, 24 June 2026

ঘন ঘন চুরি,পুঞ্জিতে অশান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা: আতংকে কুলাউড়ার সিংগুর পুঞ্জির ৪ শতাধিক খাসিয়া অধিবাসী

কুলাউড়া সংবাদদাতা:: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পাহাড়ী এলাকায় অবস্থিত সিংগুর পুঞ্জির ৪ শতাধিক খাসিয়া অধিবাসী আতংক ও উৎকন্ঠার মধ্যে দিনানিপাত করছেন। খাসিয়া পুঞ্জিতে ঘন ঘন চুরি,খাসিয়াদের কবরস্থান দখলের পায়তারাসহ খাসিয়াদের হুমকি ধামকিসহ নানা কারনে নিরাপত্তা হীনতায় ভুগছেন পুঞ্জির নারী-পুরুষসহ ৪ শতাধিক খাসিয়া।
সরেজিমেন গেলে কথা হয় সিংগুর পান পুঞ্জির মন্ত্রী(হেড ম্যান) বিনেট মানার এর সাাথে। তিনি অভিযোগ করে বলেন,একটি চক্র সিংগুর পুঞ্জিতে অশান্তি ও অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। কয়েকদিন পর পর একটি চক্র পুঞ্জির বিদ্যুতের তার চুরি, পানির পাম্প,মোটর, ঝুমের পান চুরি করে অরাজকতা সৃষ্টি করে। একটি চক্র আমাদের কবরস্থান দখলে মরিয়া হয়ে উঠে। তিনি বলেন, পুলিশের কাছে সব সময় বিচার পাইনা। স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
পুঞ্জির মন্ত্রী(হেড ম্যান) এর ছেলে কুটলিধার বলেন,ঈদের দিন রাতে তাদের পান ঝুমে চুরির ঘটনা ঘটে। পান চুরির পাশাপাশি পুঞ্জির পানির মোটর,বৈদ্যুতিক তারও চুরি হয়। এর কিছুদিন পূর্বেও বিদ্যুতের মেইন লাইনের কয়েক লক্ষ টাকার তার,পানির পাম্প,মটর,পান চুরির ঘটনা ঘটে। বিভিন্ন সময় পুলিশকে ইনফর্ম করলে সহযোগীতা পাওয়া যায়না। ঈদের রাতের ঘটনায় পরে ৯৯৯ ফোন দিয়ে অভিযোগ জানানোর পর পুলিশ এসে হাতে নাতে মাসুক মিয়া নামক এক ব্যক্তিকে চুরির অভিযোগে গ্্েরফÍার করে। এসময় মাসুক মিয়ার স্বীকারোক্তি মোতাবেক চুরাইকৃত মালামালের মধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৩ হাজার গজ বৈদ্যুতিক মেইন লাইনের তার,১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩ টি পানির মটর,০২ টি সাব মারসেবল পানির পাম্প ও ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ফুট পাইপ পুলিশ উদ্বার করে।
পুঞ্জির সিনিয়র সিটিজেন লিপটন মারাক ও রিগ্যান খংপগা জানান,সিংগুর পুঞ্জিতে প্রায় ৪ শ অধিবাসি বসবাস করে থাকেন। সকলের একমাত্র আয়ের উৎস পান চাষ। কিন্তু নানাভাবে পান চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে সেচের জন্য ব্যবহ্্রত পানির পাম্প চুরি,বৈদ্যুতিক তার ও ট্রান্সমিটার চুরি করে একটি চক্র। পুলিশ সবসময় আন্তরিকভাবে সহযোগীতা করে না। সম্প্রতি দুই দফায় প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি হয় পুঞ্জি থেকে। পানও চুরি হয়। আমরা প্রশাসনের সহযোগীতা চাই।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমান জানান,সিংগর পুঞ্জির সাম্প্রতিক অপরাধ কর্মকান্ডকে দমন করতে পুলিশ তৎপর রয়েছে। পুঞ্জির খাসিয়াদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুঞ্জির চুরাই মালামাল উদ্বার করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
ছবি ক্যাপশন: কুলাউড়ার সিংগুর পুঞ্জির জীবিকা নির্বাহের একমাত্র উৎস পানের ঝুম।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

ঘন ঘন চুরি,পুঞ্জিতে অশান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা: আতংকে কুলাউড়ার সিংগুর পুঞ্জির ৪ শতাধিক খাসিয়া অধিবাসী

Update Time : 07:15:47 am, Saturday, 28 March 2026