1:15 pm, Wednesday, 18 November 2026

১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট : দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ওয়ান গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, আমরা আজকে তোমাদের পরীক্ষার বিষয়ে বসব। আমরা আলোচনা করব কীভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলোর সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি।

অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন দশ বছর স্কুলিং, বারো বছর স্কুলিং, কোনো সেশনজট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়ো।
সেই জন্য আজকে আমরা বসব, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যেটা করা দরকার সেটাই করব।
তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছ তোমরা? এখন পরীক্ষা সুন্দর হচ্ছে। কী কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। সকলেই চাও না?
শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে।

তিনি জানান, পরীক্ষা পদ্ধতি আরও সুন্দর ও শৃঙ্খলিতভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী

Update Time : 07:35:47 am, Wednesday, 13 May 2026