12:30 am, Friday, 10 July 2026

সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলিবিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার

ডেস্ক রিপোর্ট :: সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলিবিনিময় হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এ ঘটনা ঘটে।

গোলাগুলির পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের ব্যবহৃত একটি বন্দুক ও এক রাউন্ড গুলিও উদ্ধার করেছেন বনরক্ষীরা।

উদ্ধার জেলেরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম, দাকোপ উপজেলার ইরাক শেখ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাঁড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি এবং স্মার্ট টিমের যৌথ টহল চলাকালে ডাকাতের উপস্থিতি টের পেয়ে সে দিকে অভিযান চালানো হয়।

ডাকাতরা গুলি ছুড়লে বনকর্মীরা পাল্টা গুলি ছোড়েন। তাদের দিকে সাত রাউন্ড গুলি ছোড়া হয়।

ডাকাতরা পরে তাদের ট্রলার এবং চারজন জিম্মি জেলেকে রেখে পালিয়ে যায়। জেলেরা শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে আছেন। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনরক্ষীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলিবিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার

Update Time : 08:00:04 am, Wednesday, 13 May 2026