11:55 pm, Sunday, 7 June 2026

শ্রীমঙ্গলে প্রবাসী সাংবাদিকের বাসা থেকে চুরি, মালামাল উদ্ধার; কেয়ারটেকার গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এম ইদ্রিস আলীর বসতঘরে চুরির ঘটনায় কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে চুরি যাওয়া প্রায় দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানাধীন ভুনবীর ইউনিয়নের একটি বসতঘরে চুরির সংবাদ পেয়ে গত ৬ জুন রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান এসআই মো. মহিবুর রহমান। এ সময় সন্দেহভাজন হিসেবে বাড়ির কেয়ারটেকার দীপেন গোয়ালাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে দীপেন গোয়ালা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি কাশেম আলীর বাড়ি থেকে চুরি যাওয়া প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা নং-১১, তারিখ ৭ জুন ২০২৬, ধারা ৩৮১/৪১১ পেনাল কোড, ১৮৬০ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শ্রীমঙ্গলে প্রবাসী সাংবাদিকের বাসা থেকে চুরি, মালামাল উদ্ধার; কেয়ারটেকার গ্রেপ্তার

Update Time : 11:08:44 am, Sunday, 7 June 2026