2:42 am, Wednesday, 22 April 2026

বিদ্যুতের আলোকসজ্জা বিয়ের আয়োজন কেড়ে নিল রহিমের প্রান: বাড়িতে চলছে শোকের মাতম।

স্টাফ রিপোটার: রাজনগরে বিয়ের আয়োজন কেড়ে নিল বিদ্যুতায়িত আলোকসজ্জা রহিমের প্রান: বাড়িতে চলছে শোকের মাতম।
বিয়ের যোগারযন্ত শেষ। দূরদূরান্তের আত্মীয়-স্বজনরাও এসেছেন বিয়েতে। আজ শনিবার রাতে গায়ে হলুদ হওয়ার কথা ছিল। বর সেজে রোববার দুপুরে বউ আনতে যাওয়ার কথা আব্দুর রহিমের (২৮)। কিন্তু ভাগ্যের নির্মমতায় আজ শনিবার দুপুরে বিদ্যুতায়িত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই যুবক। যে বাড়িতে উৎসব হওয়ার কথা তার মৃত্যুর খবরে সে বাড়িতে এখন চলছে শোকের মাতম। নিহত আব্দুর রহিম রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের তারা মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, সম্প্রতি উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের মৃত রইছ আলীর মেয়ে ঝর্ণা আক্তারের (১৮) সাথে আব্দুর রহিমের বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। রবিবার তাদের বিয়ে হওয়ার কথা। গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য আলোকসজ্জার বাতি টানানো হয়। আজ শনিবার দুপুর ২টার দিকে বৃষ্টিতে ভিজে খালি পায়ে আলোকসজ্জার একটুকরো তার ঝুলতে দেখে সরাতে যান রহিম। এক পর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডেিকল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, উৎসবের আমেজে থাকা বাড়িতে চলছে শোকের মাতম। আত্মীয়-স্বজনরা বিলাপ করছেন। বিয়ের জন্য সাজানো আলোকসজ্জার বাতি ও গেইট খুলছেন ডেকরেটার্স কর্মীরা।
এব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, একজন বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে খবর পেয়েছি। পরিবারের কেউ এখনো অভিযোগ করেন নি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বিদ্যুতের আলোকসজ্জা বিয়ের আয়োজন কেড়ে নিল রহিমের প্রান: বাড়িতে চলছে শোকের মাতম।

Update Time : 01:23:31 pm, Saturday, 10 June 2023