2:13 pm, Tuesday, 28 July 2026

শান্তি আলোচনা বাতিলের হুমকি দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : মারিউপোল শহরের আযভস্টাল নামের যে বিশাল ইস্পাত কারখানাটি ইউক্রেনীয় সৈন্যদের প্রতিরোধের শেষ কেন্দ্র-সেখানে রাশিয়ানরা কোনো সৈন্যকে হত্যা করলে শান্তি আলোচনা বাতিল করে দেয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন খেরসন শহরে স্বাধীনতার জন্য কোনো গণভোটের আয়োজন করা হলেও তিনি একই পদক্ষেপ গ্রহণ করবেন অর্থাৎ শান্তি আলোচনা থেকে সরে যাবেন।

কিয়েভ মেট্রোতে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যে শান্তি আলোচনার স্বার্থে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করতে আগ্রহী।

এ ছাড়া ওডেসায় আবাসিক ভবনে রাশিয়ার হামলার বিষয়েও কথা বলেন তিনি। ওই হামলায় তিন মাসের একটি শিশুসহ আট জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রোববার কিয়েভ সফরে যাবেন। যদিও যুক্তরাষ্ট্রের দিক থেকে এখনো এটি নিশ্চিত করা হয়নি কিন্তু আশা করা হচ্ছে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এটাই হবে কিয়েভে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের প্রথম সফর।

এদিকে ইউক্রেন জানিয়েছে ওডেসায় রাশিয়ার হামলায় তিন মাসের শিশুসহ আটজন নিহত হয়েছে।

ওদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের নেতাদের জানিয়েছেন যে আরও সামরিক উপকরণ দেশটিতে পাঠানো হবে।

ইউক্রেন রাশিয়া যুদ্ধের আট সপ্তাহ অর্থাৎ দুই মাস শেষ হয়ে তৃতীয় মাস শুরু হলো। এর মধ্যে মারা গেছে হাজার হাজার মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ আর বেশ কিছু শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

তবে এখনো রাশিয়া কিয়েভ দখল করে ইউক্রেনের সরকারকে উৎখাত করতে পারেনি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

শান্তি আলোচনা বাতিলের হুমকি দিলেন জেলেনস্কি

Update Time : 06:50:26 am, Sunday, 24 April 2022