12:14 am, Monday, 15 June 2026

হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশের সতর্ক ব্যাটিং, লিটন-হৃদয় জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য সফরকারীদের হোয়াইটওয়াশ করা।

সেই উদ্দেশ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তবে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দল। চতুর্থ বলেই ব্যক্তিগত ২ রান করে বোল্ড হয়ে ফেরেন ওপেনার সৌম্য সরকার।
অস্ট্রেলিয়ান পেসার হাভিয়ের বার্টলেট তার উইকেটটি তুলে নেন।
প্রথম উইকেট দ্রুত হারালেও দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম।

দুজন মিলে ৪৯ রানের জুটি গড়েন। তবে সেটি বড় করতে পারেননি কেউই। শান্ত ৫০ বলে ২৪ রান করে ম্যাট রেনশোর বলে বোল্ড হন। কিছুক্ষণ পর একই বোলারের শিকার হন তামিমও। তার ব্যাট থেকে আসে ২০ বলে ১৯ রান।
৬১ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ইনিংস গড়ার দায়িত্ব নেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান। ক্রিজে অপরাজিত আছেন লিটন (৪৫) ও হৃদয় (২৮)।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশের সতর্ক ব্যাটিং, লিটন-হৃদয় জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

Update Time : 08:33:38 am, Sunday, 14 June 2026