স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের এক অভিযানে বদরুল আলম নামে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর থানার এসআই রতন কুমার হালদার, এএসআই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত বদরুল আলম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বনগাঁও গ্রামের মৃত ইসমাইল আহমেদের ছেলে। সে বর্তমানে মৌলভীবাজার সদর উপজেলার ০৪ নং আপার কাগাবালা ইউনিয়নের ধনদাশ গ্রামে বসবাস করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জিআর ৩৬৫/১৯ (সদর) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(ক) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ১ বছর ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামিকে আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 


























