7:30 am, Saturday, 15 August 2026

জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি: নাহিদ

ডেস্ক রিপোর্ট : জুলাই জাতীয় সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছেন বিএনপি’ মন্তব্য করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি এই সনদকে দলীয় ইশতাহারে পরিণত করে এর মাহাত্ম্য কলুষিত করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ফসলকে একটা নোট অফ ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে।

সনদে লেখা হয়েছে, কোনো দল নির্বাচনে জিতলে তাদের ইশতাহার অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তাহলে জাতীয় ঐক্যের প্রয়োজন কী? বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যেমন বাহাত্তরের সংবিধানকে দলীয় ইশতেহারে পরিণত করেছিল, বিএনপিও এখন জুলাই সনদকে একইভাবে ব্যবহার করছে। জুলাই গণভোট একটি রাজনৈতিক সিদ্ধান্ত ও গণরায় ছিল।

সেই রায় অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা উচিত। কিন্তু বিএনপি এখন সংস্কারের পথ থেকে সরে গিয়ে কেবল নির্বাচনের ইসতেহারের দিকে মনোযোগ দিচ্ছে।’

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি: নাহিদ

Update Time : 08:21:09 am, Thursday, 30 April 2026