12:07 am, Wednesday, 24 June 2026

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় ১০ শিক্ষার্থী হতাহত

আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিন শিক্ষার্থী নিহত এবং আরও সাতজন আহত হয়েছে।

সোমবার (২২ জুন) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ জানান, ১৫ ও ১৪ বছর বয়সী দুই শিক্ষার্থী স্কুলের ভেতরে এলোপাতাড়ি গুলি চালায়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে লেইতে প্রদেশের টাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরে আশ্রয় নিচ্ছে।

এ সময় তাদের কান্না ও চিৎকার শোনা যায়।
ঘটনার পর অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
ইভালিন দিয়াজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সহপাঠীদের দ্বারা নির্যাতন বা বুলিংয়ের শিকার হওয়ার কারণে তারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে স্কুলের ভেতরে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রগুলো জব্দের প্রক্রিয়াও চলছে।

গ্রেফতার হওয়া দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের উপস্থিতিতে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক ও লক্ষ্যভিত্তিক সশস্ত্র সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে।

এর আগে ২০২২ সালে রাজধানীতে একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আগে বন্দুক হামলায় সাবেক এক সিটি মেয়রসহ তিনজন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল।

সাম্প্রতিক এই হামলার পরও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সূত্র: এএফপি, রয়টার্স

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় ১০ শিক্ষার্থী হতাহত

Update Time : 10:11:55 am, Tuesday, 23 June 2026