কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চোখ বেঁধে ৬ জন নারী ও এক শিশুকে পুশইন করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর রাতে আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে এক শিশুসহ ৬ নারী বেরিয়ে আসলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় আটক নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। বৃহস্পতিবার ভোরে চোখ বেঁধে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
আলীনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা তাদেরকে আটক করে আমাকে খবর দিলে আমি কমলগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করি। তবে পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে ছেড়ে দেন।
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছেন। পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।
এব্যাপারে কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে দুই আড়াই বছরের এক শিশুসহ ৭ নারী প্রবেশ করেছে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে সংবাদ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি।
2:21 am, Friday, 26 June 2026
News Title :
চোখ বেঁধে কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:02:56 pm, Thursday, 25 June 2026
- 11 Time View
Tag :
Popular Post























