3:03 am, Wednesday, 18 November 2026

বাড্ডায় মহিলা প্রকৌশলীকে রিকশা থেকে টেনে ফেলে ক্যাডারদের নৃশংস পিটুনি: মেডিকেল রিপোর্টে উঠে এলো ভয়াবহ আঘাতের চিত্র

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

পৈতৃক সম্পত্তি লিখে না দেওয়ায় রাজধানী বাড্ডা এলাকায় এক মহিলা প্রকৌশলীকে পথিমধ্যে রিকশা থেকে টেনে ফেলে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। আহত মহিলার নাম শিরিন আক্তার। গতকাল বুধবার সকালে তাকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে প্রাপ্ত প্রাথমিক মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তার শরীরে অত্যন্ত বর্বরোচিত হামলার প্রমাণ পাওয়া গেছে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে কর্মস্থলে যাওয়ার পথে বাড্ডা সংলগ্ন এলাকায় হামলার শিকার হন শিরিন আক্তার। ভুক্তভোগীর আপন ভাই মোহাম্মদ মিল্টন হোসেনের নির্দেশে চিহ্নিত ক্যাডার কাজল, মাহবুব, মালেক ও খালেকসহ তাদের সহযোগী সন্ত্রাসীরা রিকশার গতি রোধ করে তাকে টেনে-হিঁচড়ে রাস্তায় ফেলে দেয়। এরপর লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায়, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটাতে থাকে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিরিন আক্তারের আপন ভাই মোহাম্মদ মিল্টন হোসেন এবং তার বাহিনীর প্রধান সহযোগী ক্যাডার কাজল, মাহবুব, মালেক ও খালেক কদমতলীস্থ পৈতৃক ভিটেবাড়ি ও সম্পত্তি সম্পূর্ণ বেআইনিভাবে দখল করার অপচেষ্টা চালিয়ে আসছে। সম্পত্তি লিখে না দেওয়ায় এর আগেও একাধিকবার শিরিন আক্তার ও তার সন্তানের ওপর এই ক্যাডাররা হামলা ও হুমকি-ধামকি প্রদান করে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

Tag :
About Author Information

Sirajul Islam

বাড্ডায় মহিলা প্রকৌশলীকে রিকশা থেকে টেনে ফেলে ক্যাডারদের নৃশংস পিটুনি: মেডিকেল রিপোর্টে উঠে এলো ভয়াবহ আঘাতের চিত্র

Update Time : 04:19:00 pm, Thursday, 22 September 2022