বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থ’ায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর/২৬) শনিবার। এ উপলক্ষ্যে বিকালে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে নিজ বাড়িতেএম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের তার পরিবার উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজনে শাহাদত বার্ষিকীতে ৪ঠা সেপ্টেম্বর/২৬ শুক্রবার বাদ জুম্মা মৌলভীবাজার বাজার জামে সমজিদে স্বরণসভা ও দোয়া মাহফিল এবং ৪ঠা সেপ্টেম্বর/২৬ শুক্রবার সকালে নিজবাড়ীতে (বাহারমর্দন) ফি,চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ৫সেপ্টেম্বর/২৬ শনিবার এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজনে মরহুম এম,সাইফুর রহমানের কবরে পুস্প অর্পন ও কবর জিয়ারত অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর/২৬ শনিবার স্বরণ সভায় বিএনপির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন। উল্লেখ্য ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে ঢাকা আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের খড়িয়াখাল নামক স্থ’ানে নিয়ন্ত্রণ হারিয়ে তার মাইক্রোবাস পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে তিনি নিহত হন। ছবি সংযুক্ত ১টি এম,সাইফুর রহমান।
2:44 am, Wednesday, 18 November 2026
News Title :
আজ সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 04:42:23 pm, Friday, 4 September 2026
- 147 Time View
Tag :
Popular Post





























