বিশেষ প্রতিনিধি : স্বামীকে প্রবাসে রেখে গোপন ২য় বিয়ের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরিচয় গোপন করে ২য় শাশুড়ির টাকা-স্বর্ণ নিয়ে যাওয়ার দাবি। ঘটনাটি মৌলভীবাজার সদর থানাধীন দরগামহল্লা এলাকায়। এ ঘটনায় গত ৩১ আগস্ট-২০২৬ইং, জরুরী সেবা- ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় শহরের দরগা মহল্লা, শেখ বাড়ি এলাকায় বসবাসকারী মাজেদা বিবি নামে এক ভুক্তভোগী নারী মৌলভীবাজার সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার প্রবাসী ছেলে শাহ আলম মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন- হবিগঞ্জ সদর থানাধীন মোহনপুর গ্রামের আব্দুল মুছাব্বির মুছা এর কন্যা তাছমিয়া আক্তার (কলি) এবং পরে তাকে বিগত ২৬ জানুয়ারী-২০২৬ইং, সোমবার- শ্রীমঙ্গলের হোটেল গ্রান্ড সুলতান টি রির্সোট ও গলফ এ- মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। এবং ২৮ জানুয়ারী কোর্ট রোড়স্থ, জেলা পরিষদ সংলগ্ন টিফিন রেস্টুরেন্ট তার ওয়ালিমা অনুষ্ঠান সম্পন্ন করেন। অভিযোগকারীর দাবি, ওই নারীর প‚র্বে তানভীর রাজ নামীয় একজন প্রবাসীর সাথে ৮লক্ষ টাকার দেনমোহরের মাধ্যমে (বালাম নং- ৩/২৪, ক্রমিক নং-৬২, পৃষ্ঠা নং- ৬২, রেজি: তাং-০৩/১২/২০২৪ইং, বিয়ের স্থান :- মহব্বত কনভেনশন হল, ৮নং ওয়ার্ড, হবিগঞ্জ শহর পৌর এলাকা, হবিগঞ্জ) বিয়ে হয়েছিল। এবং আগের স্বামীকে তালাক না দিয়েই তার প্রবাসী ছেলেকে বিয়ে করার বিষয়টি পরে তিনি জানতে পারেন। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে তাছমিয়া আক্তার (কলি)-কে জিজ্ঞাসা করলে তিনি ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি অভিযোগকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ, ধাক্কাধাক্কি ও ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ টাকা এবং স্বর্ণ ও ডায়মন্ড, মালামাল, কাপড়চোপড়সহ ম‚ল্যবান জিনিষপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া অভিযোগকারী দাবি করেন, তার ছেলের সঙ্গে বিয়ের প্রমাণ হিসেবে থাকা ছবি ও অন্যান্য তথ্য মুছে ফেলার চেষ্টা করা হয়। এ সময় তাকে ও তার প্রবাসী ছেলেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার মডেল থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন মাজেদা বিবি। তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় যাচাই সাপেক্ষ। এ বিষয়ে জানতে চাইলে সাবেক অপর প্রবাসী স্বামী তানভীর রাজ এর মা রমিজা বেগম বিয়ের ঘটনার সত্যতা স্বীকার করেন।
11:55 am, Saturday, 12 September 2026
News Title :
গোপনে বিয়ে শাশুড়ির টাকা-স্বর্ণ নিয়ে যাওয়ার দাবি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:30:53 pm, Monday, 7 September 2026
- 119 Time View
Tag :
Popular Post





























