5:38 pm, Wednesday, 18 November 2026

জাফলং থেকে হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি :: সিলেটের জাফলং সীমান্ত এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে জাফলং সংগ্রামপুঞ্জি বিজিবি ক্যাম্পের প্রায় পাঁচশত গজ পূর্বে একটি টিলা সংলগ্ন জমি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয়দের মাধ্যমে গোয়াইনঘাট থানা পুলিশ জানতে পারে জাফলং সংগ্রামপুঞ্জি বিজিবি ক্যাম্পের প্রায় পাঁচশত গজ পূর্বে একটি টিলা সংলগ্ন জমিতে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ও গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) ওমর ফারুক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিহত ব্যাক্তির ব্যবহৃত মোবাইল উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করেন।

পুলিশ জানায় মৃত ব্যাক্তির নাম মো. কাউছার মিয়া। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কালাম বহরপুর গ্রামের আবদুল বাছিতের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

জাফলং থেকে হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

Update Time : 09:49:11 am, Friday, 15 April 2022