11:55 am, Saturday, 12 September 2026

ফাইনালের স্বপ্নে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : আরেকটি সেমি-ফাইনাল, আবারও প্রতিপক্ষ ভারত। ফাইনালে ওঠার পথে বাংলাদেশের সামনে তাই পরিচিত, তবে কঠিন এক চ্যালেঞ্জ।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর সমীকরণটা পরিষ্কারই হয়ে গিয়েছিল। শেষ চারে উঠতে পারলে ভারতের বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশকে।

শেষ পর্যন্ত সেটিই হয়েছে। এখন সেই ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কাটার স্বপ্ন নিগার সুলতানাদের।
দুবাইয়ে আজ বৃহস্পতিবার রাতে দুই দলের লড়াই। শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা মনে করেন, নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দিতে পারলে ফল নিজেদের পক্ষে আসতে পারে।

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করার পরই তিনি বলেছিলেন, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের শতভাগ দিতে চান তারা।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা খুব ভালো দল ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরা পারফরম্যান্স ওই দিনটিতে মেলে ধরার। তা করতে পারলে দিনশেষে ফলাফল মিলবেই। আমরা স্রেফ আমাদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে চাই।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক স্মৃতি অবশ্য খুব একটা সুখকর নয়। গত এশিয়া কাপেও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়ে সেমি ফাইনালে ভারতের সামনে পড়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১০ উইকেটে হেরেছিল নিগাররা। ২০২৩ এশিয়ান গেমসের সেমি-ফাইনালেও ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। তবে সব হতাশার মাঝেও আছে একটি সুখস্মৃতি। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী দল।

এবারের আসরে বাংলাদেশের পথও মসৃণ ছিল না। শ্রীলঙ্কার কাছে হারের পর সেমি ফাইনালে ওঠাটাও একসময় অনিশ্চিত হয়ে পড়েছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান ছিল বাংলাদেশের। সেখান থেকে শারমিন আক্তারের ৩১ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে ১০৩ রান পর্যন্ত যেতে পারে দল। এরপর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ৩৪ রানের জয় তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।

ব্যাট হাতে শারমিনের সেই ইনিংসটি যেমন স্বস্তি দিয়েছে, তেমনি ভারতকে হারানোর বিশ্বাসও স্পষ্ট করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ভারতের বিপক্ষে জয়ের বিশ্বাস না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখার অর্থই বা কী এমন ভাবনা শারমিনের।

এ প্রসঙ্গে ক্রিকবাজকে শারমিন বলেন, ‘আমরা যদি বিশ্বাসই না করি যে ভারতকে হারাতে পারি, তাহলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখারও মানে নেই। এশিয়া কাপ জিততে হলে কোনো না কোনো সময় ভারতকে হারাতেই হবে, সেটা সেমিফাইনাল হোক কিংবা ফাইনাল। নিজেদের ওপর বিশ্বাস থাকতেই হবে।’

Tag :
About Author Information

Sirajul Islam

ফাইনালের স্বপ্নে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

Update Time : 08:27:15 am, Thursday, 10 September 2026