11:55 am, Saturday, 12 September 2026

ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরেই বেশি জোর দেওয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই সরকার বেশি জোর দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতে ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কে যাচ্ছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি। যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপাক্ষিক সফর হবে।

এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।
গঙ্গা পানি চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আমাদের জাতীয় স্বার্থ যেখানেই জড়িত, সেখানেই আমরা গুরুত্বের সঙ্গে, দক্ষতার সঙ্গে কাজ করব।

আনন্দবাজার পত্রিকা যা-ই বলুক না কেন, আমার দেশের স্বার্থ ও আনন্দের কথা ভাবব।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান ও সান ফ্রান্সিসকো সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও সার্বিক বিষয়াবলি নিয়ে কাজ করছি।

প্রধানমন্ত্রীর সফরসূচি ও চূড়ান্ত সিদ্ধান্ত দল রওনা হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরেই বেশি জোর দেওয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : 09:47:47 am, Thursday, 10 September 2026