মশাহিদ আহমদ : দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে তিন মাসব্যাপী বিশেষ কর্মস‚চির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মস‚চির উদ্বোধন করা হয়। পরে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান, স্থানীয় সরকার এর উপ পরিচালক রুবেল মাহমুদ, পুলিশ সুপার মো মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা.শাহীনা আক্তার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ প্রমুখ। কর্মস‚চিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিন মাসব্যাপী বিশেষ কর্মস‚চি সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় এর সামন থেকে পরিস্কার অভিযান শুরু করে শহরের বিভিন্ন গ্ররুত্বপূর্ন স্থানে এ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করা হয়। এ কর্মস‚চির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহŸান জানানো হয়।
2:01 am, Tuesday, 15 September 2026
News Title :
মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মস‚চির শুভ উদ্বোধন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:18:59 am, Saturday, 12 September 2026
- 43 Time View
Tag :
Popular Post



























