কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শফিকুর রহমান ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের অগোচরে শফিকুর রহমান নিজ বসতঘরের উত্তর পাশের শয়নকক্ষে তীরের বাঁশের সঙ্গে গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি কমলগঞ্জ থানায় খবর দেন।
খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই সুবির বিক্রমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি কমর উদ্দিন বলেন ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
2:03 pm, Wednesday, 18 November 2026
News Title :
কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা!
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:50:31 am, Monday, 14 September 2026
- 115 Time View
Tag :
Popular Post
























