2:04 am, Wednesday, 18 November 2026

মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে থাকছে বিশেষ চমক

ডেস্ক রিপোর্ট : আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের দিন ঘনিয়ে আসছে। আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক।

সেই বিদায়ী ম্যাচে মেসি যে বিশেষ জার্সিটি পরবেন, সেটিও প্রকাশ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে জার্সিটির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ… আজীবনের জন্য একটি জার্সি।

’
বিশেষ এই জার্সিতে থাকছে স্বাভাবিক নকশার চেয়ে ভিন্নতা। হালকা আকাশি রঙের জার্সির মাঝ বরাবর থাকবে একটি সাদা উল্লম্ব স্ট্রাইপ।

পেছনে মেসির নাম ও জার্সি নম্বর লেখা হবে সোনালি রঙে। আর জার্সির পেছনে উঁচু করে খোদাই করা থাকবে ‘সান অব মে’, যা আর্জেন্টিনার জাতীয় প্রতীকের অন্যতম অংশ।
জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচকে স্মরণীয় করে তুলতেই জার্সিটিতে এই বিশেষ নকশা রাখা হয়েছে। ফিফা আন্তর্জাতিক বিরতিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচটি হবে মনুমেন্টাল স্টেডিয়ামে, প্রতিপক্ষ বেনিন।

সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ৩ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। তিন দিন পর একই ভেন্যুতে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

তিন ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষে ম্যাচেই থাকবেন মেসি। পরিকল্পনা অনুযায়ী, ওই ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার বিদায়ী ম্যাচ।

Tag :
About Author Information

Sirajul Islam

মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে থাকছে বিশেষ চমক

Update Time : 11:21:59 am, Tuesday, 22 September 2026