3:15 am, Tuesday, 24 November 2026

৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :: মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে ৯ দেশের মোট ১৮২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তাঁদের মধ্যে ৪৫ জনই বাংলাদেশি নাগরিক।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ১৮২ জনের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার ৮৫ জন, বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ২৫ জন, পাকিস্তানের ১৫ জন, ভারতের ৩ জন, থাইল্যান্ডের ৩ জন, কম্বোডিয়ার ৩ জন, শ্রীলঙ্কার ২ জন এবং চীনের একজন নাগরিক।

অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। তাঁদের অধিকাংশের কাছেই বৈধ পাসপোর্ট ছিল।

তবে যাঁদের পাসপোর্ট ছিল না, তাঁদের কয়েকজনকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ দেওয়া হয়। এসব নথির ভিত্তিতে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে, আটক ব্যক্তিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে বিশেষ সেবাকেন্দ্র চালু রাখা হয়েছে। সেখান থেকে দেশে ফেরার বিমান টিকিট কেনাসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা যায়। এ জন্য কোনো ধরনের সেবামূল্য বা অতিরিক্ত চার্জ নেওয়া হয় না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অক্টোবরের শেষ সপ্তাহে ফেরত পাঠানো ১৮২ জনের মধ্যে বাংলাদেশির সংখ্যা ৪৫, যা মোট প্রত্যাবাসিত ব্যক্তির প্রায় এক-চতুর্থাংশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় আমনের বাম্পার ফলন-সাড়ে ৪শ’ মেট্টিক টনসংগ্রহের লক্ষ্যে সরকারিভাবেধান ক্রয়ের উদ্বোধন

৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া

Update Time : 09:28:43 am, Wednesday, 4 November 2026