12:49 am, Wednesday, 18 November 2026

মেসির জন্য আর্জেন্টিনার দরজা খোলা রাখলেন স্কালোনি

ডেস্ক রিপোর্ট : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির খেলোয়াড়ি অধ্যায় শেষ হলেও জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই থামছে না, সেই ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে ভবিষ্যতে আর্জেন্টিনার কোচিং স্টাফে দেখতে চান তিনি।

সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল দায়িত্ব ছাড়ার পর মজা করেই মেসিকে সেই পদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন স্কালোনি।
কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেসির ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা জানান আর্জেন্টাইন কোচ।

স্কালোনি বলেন, ‘সে খেলতে থাকবে বলেই আমার বিশ্বাস। ২০৩০ সালের পরও হয়তো খেলা চালিয়ে যাবে।
জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব সে ইতিমধ্যে ফিরিয়ে দিয়েছে। তবে একজন ফুটবলপ্রেমী হিসেবে আমি চাই, যত দিন সম্ভব সে খেলা চালিয়ে যাক।
’
এরপর মেসির কোচিং স্টাফে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে মজার ছলে স্কালোনি বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই।’

স্যামুয়েল নতুন পেশাগত চ্যালেঞ্জের জন্য আর্জেন্টিনার কোচিং স্টাফ ছাড়ার ঘোষণা দিয়েছেন। তার বিদায়ে তৈরি হওয়া শূন্যস্থানকে সামনে রেখেই মেসির প্রতি এই আমন্ত্রণ স্কালোনির। কথাটি রসিকতার ছলে বললেও জাতীয় দলের সঙ্গে মেসির সম্পর্ক ভবিষ্যতেও ধরে রাখার আগ্রহ স্পষ্ট করেছেন আর্জেন্টিনার কোচ।

আর্জেন্টিনার হয়ে ২০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১২৬ গোল করেছেন মেসি। দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি দলকে ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ সালের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে জাতীয় দলের পথচলা তার জন্য সব সময় সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে সমালোচনা ও চাপের মুখে পড়লেও একের পর এক সাফল্যে বদলে দিয়েছেন নিজের গল্প।

মেসির ক্লাব ক্যারিয়ার অবশ্য এখনো চলমান। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। আপাতত ক্লাব ফুটবলে মনোযোগী থাকলেও স্কালোনি চান, খেলোয়াড় হিসেবে হোক কিংবা ভবিষ্যতে কোচিং স্টাফের সদস্য হয়ে; মেসি যেন আর্জেন্টিনা ফুটবলের সঙ্গে যুক্ত থাকেন।

এদিকে আগামী ১৯ জানুয়ারি ২০২৭ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবারও খেলতে দেখা যেতে পারে মেসিকে। নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচে রিভার প্লেটের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে বিদায়ী অনুষ্ঠানের প্রায় তিন মাস পর সেই স্টেডিয়ামে ফিরবেন তিনি। সেখানে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ, নিকোলাস ওতামেন্দি ও কাসেমিরোর মতো তারকাদেরও খেলার কথা রয়েছে। থাকবেন লা লিগায় খেলা মন্টিয়েল, রদ্রিগো দি পল ও আনহেল কোরেয়াও।

মনুমেন্তালে মেসির এই প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দুই ক্লাবের পক্ষ থেকে ম্যাচের আয়োজন, টিকিট বিক্রি ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিস্তারিত পরে জানানো হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মেসির জন্য আর্জেন্টিনার দরজা খোলা রাখলেন স্কালোনি

Update Time : 09:20:21 am, Tuesday, 17 November 2026