6:39 pm, Sunday, 22 November 2026

প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি, ক্ষুব্ধ কলম্বাস কোচ

ডেস্ক রিপোর্ট : এমএলএস কাপ প্লে-অফে ইন্টার মায়ামির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে কলম্বাস ক্রু। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসির একটি আচরণ।

বিরতির ঠিক আগে প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখ লক্ষ্য করে জোরে থ্রো-ইন ছুড়ে মারেন আর্জেন্টাইন মহাতারকা। এ ঘটনায় মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন কলম্বাসের কোচ লরাঁ কুর্তোয়া।

আজ মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে ঘটে ঘটনাটি। তখন ১০ জনের মায়ামি ১-০ গোলে পিছিয়ে ছিল।

কলম্বাসের ফরোয়ার্ড গনসালো তাপিয়ার মুখ লক্ষ্য করে থ্রো-ইন ছুড়ে মারেন মেসি। রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান।
তবে ম্যাচ শেষে মেসির শাস্তি নিয়ে প্রশ্ন তোলেন কলম্বাস কোচ।
সংবাদ সম্মেলনে কুর্তোয়া বলেন, ‘সবাই জানে, তার হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তি পাওয়া উচিত ছিল। এটা সত্যিই দুঃখজনক।’

তবে রেফারি চ্যাপম্যান নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে ব্যবহৃত শক্তির মাত্রা ছিল সামান্য এবং ঘটনাটি সহিংস আচরণের পর্যায়ে পৌঁছায়নি।’

ঘটনার আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল মায়ামি। ম্যাচের শুরুতে চিলির ফরোয়ার্ড তাপিয়ার পেনাল্টি গোলে এগিয়ে যায় কলম্বাস। বিরতির পর তাহা হারব্রুনের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। পরে নিজের দ্বিতীয় গোল করে মায়ামির কফিনে শেষ পেরেক ঠোকেন তাপিয়া। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ২০২৩ সালের চ্যাম্পিয়নরা।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল সপ্তম বাছাই কলম্বাস। আগামী শুক্রবার ওহাইওতে দ্বিতীয় ম্যাচে জিতলেই প্লে-অফ থেকে মেসি ও মায়ামিকে বিদায় করে দেবে তারা।

হারের পর মায়ামি কোচ ক্রিস্তিয়ান কিলি গন্সালেস নিজেদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এমন একটি ম্যাচ ছিল, যেখানে আমাদের জন্য কিছুই ঠিকঠাক হয়নি। কার্যত আমরাই প্রতিপক্ষকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছি। আমরা যে দুর্দান্ত পারফরম্যান্সের আশা করেছিলাম, তা দেখাতে পারিনি। সবকিছুই ভুল হয়েছে। তবে এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ পরের ম্যাচে জিততে না পারলে আমরা বিদায় নেব।’

তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মায়ামি কোচ। তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের জন্য এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর হতে পারে না। এটি আমাদের মানসিক দৃঢ়তার পরীক্ষা। আমি জানি, আমার দলের সেই দৃঢ়তা আছে।

Tag :
About Author Information

Sirajul Islam

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি, ক্ষুব্ধ কলম্বাস কোচ

Update Time : 08:24:14 am, Sunday, 22 November 2026