2:40 am, Sunday, 22 November 2026

লাওসে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার অভিযোগে ১৩ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক :: লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে সাইবার অপরাধ ও অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ৪১ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নভেম্বরের শুরুতে রাজধানীর তিনটি ভাড়া বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জন জাপানের, ১৩ জন বাংলাদেশের, ১১ জন থাইল্যান্ডের এবং একজন লাওসের নাগরিক।
সম্প্রতি লাওটিয়ান টাইমস ও লাওফাত্তানা নিউজের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর জাইথানি, সিসাত্তানাক ও সায়সেত্থা জেলায় অভিযানগুলো পরিচালনা করে। এ সময় তিনটি বাড়ি থেকে ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়।

লাওফাত্তানা নিউজ জানায়, জাইথানি জেলার নালোম গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জাপানি নাগরিককে আটক করা হয়। বাড়িটি সাইবার অপরাধের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

সেখান থেকে ৫৫টি মোবাইল ফোন ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

অন্যদিকে, সিসাত্তানাক জেলায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সন্দেহে আরেকটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১১ থাই নাগরিক ও একজন লাওসের নাগরিককে আটক করা হয়। এ সময় ১১টি মোবাইল ফোন ও ২০টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে লাওসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এ ছাড়া গত ৭ নভেম্বর রাতে সায়সেত্থা জেলার হং সুফাপ গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স। সেখান থেকে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় ২১টি মোবাইল ফোন ও ১২টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করেন কর্মকর্তারা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে লাওসের কর্তৃপক্ষ। এসব কর্মকাণ্ডে সহায়তাকারী অন্য ব্যক্তিদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসেনি আর ডিসেম্বরেও আসবে না -এমপি শকু

লাওসে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার অভিযোগে ১৩ বাংলাদেশি আটক

Update Time : 08:05:25 am, Saturday, 21 November 2026