6:39 pm, Sunday, 22 November 2026

হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন রোগী ১২৩৮

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৬২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৬ জন, গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ জন।

গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নয় জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

হাম উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন রোগী ১২৩৮

Update Time : 10:26:17 am, Sunday, 22 November 2026