12:58 am, Monday, 6 July 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের পররাষ্ট্র উপমন্ত্রীর সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী মাশাহিরো ওকামুরা।

রোববার (৮ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় দুই দেশের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেছেন তারা।

এর আগে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী। দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থান করছেন তিনি।

থার্ড টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকায় এলেও জাপানের এই উপমন্ত্রী বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। তিনি আজ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সফরে যাবেন বলেও জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে ব্যবসায়ির ব্যতিক্রমী উদ্যোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের পররাষ্ট্র উপমন্ত্রীর সাক্ষাৎ

Update Time : 07:42:24 am, Sunday, 8 October 2023