5:12 pm, Monday, 23 November 2026

কসবায় গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে যৌথ অভিযান ও জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ​বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কসবা উপজেলার কুটি বাজারে সোমবার (২৩ নভেম্বর) নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান অভিযান পরিচালনা করেন।

​অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। সহযোগীতা করেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: আসিফুর রহমান।

​অভিযানে দেখা যায়, কুটি বাজারে সামি ট্রেডার্স এবং জনসেবা এলপিজি সিলিন্ডার গ্যাস নামক দুটি দোকানে কোন মূল্য তালিকা প্রদর্শন করছিলো না এবং তাদের নিকট বিক্রয় ভাউচার ও নেই। এজন্য প্রতিষ্ঠান দুটিকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

হাবীব লাইভ বেকারী নামক বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে টেক্সটাইল কালার দিয়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটিকে দুটিকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুটি কেক সুন্দরী নামক অপর একটি কেকের রঙ এবং ফ্লেভার বিক্রয় দোকানে অবৈধ প্রকৃয়ায় এবং মেয়াদউত্তীর্ণ রঙ ও ফ্লেভার বিক্রয়ের অপরাধে ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া নিত্য পণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সমস্ত অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আজ মোট ৪ টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়

সহকারী পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় আমনের বাম্পার ফলন-সাড়ে ৪শ’ মেট্টিক টনসংগ্রহের লক্ষ্যে সরকারিভাবেধান ক্রয়ের উদ্বোধন

কসবায় গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে যৌথ অভিযান ও জরিমানা

Update Time : 10:27:18 am, Monday, 23 November 2026