5:53 pm, Friday, 18 September 2026

শেষ ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের

ক্রীড়া ডেস্ক :: নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চেনা ফর্মে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে কিছুটা কারিশমা দেখাতে পারলেও ব্যাট হাতে একেবারেই অনুজ্জ্বল তিনি।

কিউইদের বিপক্ষে ৪র্থ ওয়ানডেতেও পারফর্ম ভালো হয়নি সাকিবের। তৃতীয়টির মতো এ ম্যাচেও উইকেটশূন্য ছিলেন। ঠিক কেমন যেন উদাসীন দেখা গেছে তাকে।

জানা গেছে, চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছেন সাকিব। পুরোনো চোটের স্থানেই আবার ব্যথা পেয়েছেন তিনি। ফলে সিরিজের শেষ ম্যাচটিতে আর খেলা হচ্ছে না তার।

সে হিসেবে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ার অপেক্ষা বাড়ল সাকিবের। এই টি-টোয়েন্টি সিরিজে আর লাসিথ মালিঙ্গাকে ছোঁয়া হচ্ছে না তার। বিশ্বকাপেই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

এদিকে আরও দু-তিন দিন পরই আইপিএল খেলতে দুবাই যাবেন সাকিব।

Tag :
About Author Information

Sirajul Islam

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

শেষ ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের

Update Time : 10:41:00 am, Thursday, 9 September 2021