8:41 pm, Thursday, 17 September 2026

জয়ের জন্য নিয়েছিলেন সর্বোচ্চ ঝুঁকি, জানালেন মরিনিয়ো

ডেস্ক রিপোর্ট : এলচের বিপক্ষে নাটকীয় জয়ের জন্য শেষ মুহূর্তে সব ধরনের ঝুঁকি নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিয়ো। দুই গোলে এগিয়ে থেকেও যখন ম্যাচ হাতছাড়া হওয়ার পথে, তখন আক্রমণভাগে একাধিক খেলোয়াড় নামিয়ে ৩-২ গোলের জয় নিশ্চিত করেন পর্তুগিজ এই কোচ।

মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে শুরুটা দারুণ হয়েছিল রিয়ালের। আর্দা গুলের ফ্রি-কিক এলচে গোলরক্ষক মাতিয়াস দিতুরোর গায়ে লেগে জালে ঢোকে।

এরপর ইয়ান দিয়োমান্দের নিখুঁত ক্রস থেকে কিলিয়ান এমবাপ্পে ব্যবধান দ্বিগুণ করেন।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিক এলচে।

শেষ দিকে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। এতে জয় নিয়ে শঙ্কায় পড়ে যায় রিয়াল।
তিন পয়েন্ট নিশ্চিত করতে মরিনহো তখন আক্রমণে বাড়তি শক্তি যোগ করেন। কার্লোস এসপি ও এন্দ্রিককে মাঠে নামিয়ে একসঙ্গে ছয়জন আক্রমণাত্মক খেলোয়াড় নিয়ে খেলতে থাকে রিয়াল। এমবাপ্পে, জুড বেলিংহাম, দিয়োমান্দে, ব্রাহিম দিয়াজের সঙ্গে যোগ দেন এসপি ও এন্দ্রিক।

ঝুঁকিপূর্ণ এই কৌশল শেষ পর্যন্ত সফল হয়। ম্যাচের ৯১তম মিনিটে বেলিংহামের পাস থেকে এমবাপ্পে বল বাড়িয়ে দেন এসপিকে। তরুণ এই খেলোয়াড় জয়সূচক গোল করে রিয়ালকে এনে দেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন মরিনহো। তিনি বলেন, ‘শেষ দিকে পরিবর্তন করে আমি সবকিছু ঝুঁকিতে ফেলেছিলাম। আমরা জিতেছি, কিন্তু হারতেও পারতাম। আমাদের এটা করতেই হতো, কারণ ড্র আমাদের জন্য যথেষ্ট ছিল না।’

জয়সূচক গোল করা এসপির প্রশংসাও করেন রিয়াল কোচ। তবে এমবাপ্পের মতো খেলোয়াড়ের সঙ্গে তাকে মানিয়ে নেওয়ার বিষয়টি সহজ নয় বলেও উল্লেখ করেন তিনি।

মরিনিয়ো বলেন, ‘এসপি ভালো করছে, দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তার সামনে একটি সমস্যা আছে, আর সেটি হলো এমন একজন খেলোয়াড়ের সঙ্গে খেলতে হচ্ছে, যে সাধারণ কোনো খেলোয়াড় নয় (এমবাপ্পে)। দুজনকে একসঙ্গে খেলানো সহজ নয়।’

তবে নাটকীয় জয় পেলেও দলের একটি দুর্বল দিক তুলে ধরেছেন মরিনিয়ো। ম্যাচে বড় ব্যবধান তৈরি করার সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ তিনি।

তিনি বলেন, ‘যেসব ম্যাচ শেষ হয়ে গেছে বলে মনে হয়, সেখানে আমাদের তিন, চার, পাঁচটি সুযোগ থাকে ম্যাচ শেষ করে দেওয়ার। কিন্তু আমরা তা পারি না। আমরা গোল করতে পারিনি, ৩-০ বা ৪-০ করতে পারিনি। যখন ম্যাচ সহজ মনে হয়, তখনই এমন পরিস্থিতি তৈরি হয়, বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে।’

তবে কঠিন পরিস্থিতিতেও দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতার প্রশংসা করেছেন মরিনিয়ো। তিনি বলেন, ‘ভালো দিক হলো, দল যখন কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন প্রতিক্রিয়া দেখায় এবং জেতে।’

শেষে রিয়ালের ম্যাচগুলো নিয়ে মজার মন্তব্যও করেন এই পর্তুগিজ কোচ, ‘ভালো দিক হলো, রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখে কেউ কখনো বিরক্ত হয় না। এগুলো সত্যিই মজার।’

Tag :
About Author Information

Sirajul Islam

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

জয়ের জন্য নিয়েছিলেন সর্বোচ্চ ঝুঁকি, জানালেন মরিনিয়ো

Update Time : 08:36:10 am, Wednesday, 16 September 2026