4:37 pm, Wednesday, 6 May 2026

আবারো অসুস্থ তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

বিনোদন ডেস্ক :: ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি বছর ব্রেন টিউমার ধরা পড়ে তার।

সেই খবর নিজেই জানিয়েছিলেন তিনি। প্রথমবার দেশেই তার সফল অস্ত্রোপচার হয়।

এরপর ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার করা হয়। এরপর গেল ২৩ মার্চ দেশে ফিরেন।
অস্ত্রোপচারের পর ভালোই ছিলেন অভিনেত্রী। তবে হঠাৎ শনিবার (২ মে) তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়।

সেখানে তার পক্ষ থেকে অ্যাডমিন শুভ একটি পোস্ট শেয়ার করেন।
সেখানে লেখা হয়, আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন। তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।

অভিনেত্রী তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয় ওই পোস্টে। সেখানে আরও যোগ করা হয়, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

আবারো অসুস্থ তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

Update Time : 10:45:04 am, Sunday, 3 May 2026