2:20 pm, Wednesday, 18 November 2026

নির্বাচনের ৫ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

এম এ রকিব : নির্বাচনের ৫ বছর পর ইউপি সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করলেন উপরু মিয়া নামের এক ইউপি সদস্য। বিষয়টি অবাক করার মতো হলেও তাই সত্যি। বৃহস্পতিবার তাকে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কালাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিরাজনগর গ্রামের মৃত শেখ মো. আঃ মজিদ এর পুত্র এবং ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য শেখ মো. উপরু মিয়া মহালদার।

ইউপি সদস্য উপরু মিয়া নয়া দিগন্তকে জানান, ২০১৬ সালের ২৮ মে কালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১নং ওয়ার্ডে তিনি বিজয়ী হন। কিন্তু ষড়যন্ত্র করে অপরাজিত প্রার্থী তার প্রতিপক্ষ মুকিদ মিয়া বিজয় ছিনিয়ে নেন। এর প্রেক্ষিতে তিনি প্রথমে হাইকোর্টে একটি আবেদন করেন। মহামান্য হাইকোর্ট নির্দেশনা দেন নির্বাচন কমিশনে যোগাযোগ করার জন্য। নির্বাচন কমিশনে গেলে তারা জেলা নির্বাচন কমিশন ট্রাইবুনালে এ ব্যাপারে আবেদন করতে বলেন। পরে মৌলভীবাজার জেলা নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। দীর্ঘ ৫বছর মামলা পরিচালনার পর সকল রায় তার পক্ষে যাওয়ায় গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে তাকে বিজয়ী ইউপি সদস্য ঘোষনা করে সংশোধনী বিজ্ঞপ্তি গ্রেজেট আকারে প্রকাশ করে।

জানাযায়, গত ২৮সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে একটি সংশোধনী বিজ্ঞপ্তিতে প্রদান করা হয়। এতে বলা হয় মাননীয় হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং ১৫৩৬Ι২০২০ এর ০২ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রদত্ত আদেশে রুল ডিসচার্জ করে পূর্বে প্রদত্ত স্থগিতাদেশকে রিকল এন্ড ভেকেট করায় এবং মাননীয় আপিল বিভাগ সিএমপি নং ৪১২Ι২০২১ এর ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে নো অর্ডার প্রদান করায় বিজ্ঞ নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে নির্বাচনী আপিল নং-০২Ι২০১৯ এর ২৮ জানুয়ারী ২০২০ তারিখের আদেশে উক্ত মামলাটি খারিজ করে বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনালের মামলা নং-০৫Ι২০১৬ এর ২৪ জুলাই ২০১৯ তারিখের রায় ও আদেশ বহাল রাখায় উক্ত নির্বাচনি ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন ০৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ২৮ মে ২০১৬ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ১নং প্রতিপক্ষ মো. আব্দুল মুকিদকে সাধারন সদস্য পদে বিজয়ী ঘোষনার ফলাফল অবৈধ ঘোষনা করে অত্র মামলার প্রার্থী শেখ মো. উপরু মিয়া মহালদারকে নির্বাচিত ঘোষনা করায় তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র অনুসারে নির্বাচন কমিশন এতদারা ২৬জুন ২০১৬ বাংলাদেশ গেজেটের সংশোধনী করে আব্দুল মুকিদ এর জায়গায় শেখ মো. উপরু মিয়া প্রতিস্থাপন করেন।

এব্যাপারে উপরু মিয়া আরো বলেন, ‘২০২০ সালে একটি কমিটি গঠন করে নির্বাচনী ট্রাইবুনাল আদেশ প্রদান করেন ভোট পূণ:গণনার জন্য। ভোট গণনার পর ৬ ভোট বেশি পেয়ে লীড করি। এরপর প্রতিপক্ষ জেলা দায়রা জজে আপিল করে ভোট পূণ:গণনার জন্য। জেলা দায়রা জজ তাদের আপিলকে খারিজ করে দিলে মুকিদ মিয়া হাইকোর্টে আপিল করে। মহামান্য হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিলে সে চেম্বার জজে যায়, সেখানেও মহামান্য বিচারপতি তার আবেদন খারিজ করে দেন। এরপর তারা সুপ্রিমকোর্টে যায়। সেখানে ৬জন বিচারপতির ব্রেঞ্চ ডিসচার্জ করে দেন তার আবেদন। এরপর সুপ্রিম কোর্টে লিপ টু আপিল করেও সে পরাজিত হয়। এরপর জেলা দায়রা জন আমার পক্ষে রায় দেন। এ রায়ের পর আবার সে হাইকোর্টে গিয়ে জজকোর্টের রায়টি স্ট্রে করে রাখে। করোনার কারনে কিছুটা বিলম্ব হয় মামলাটি ইয়ারিং হতে। মামলাটি ইয়ারিং হওয়ার পর আমার পক্ষে রায় হয়। আবার চেম্বার জজে গিয়ে মুকিদ আপিল করে। সেখানেও আমার পক্ষে রায় হয়। অবশেষে সকল রায়ের কপি নির্বাচন কমিশনে জমা দিলে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশ করে গত ২৮ সেপ্টেম্বর।’

তিনি আরো জানান, এই ওয়ার্ড থেকে তিনি ৩বার নির্বাচন করেছেন, প্রতিবার’ই তিনি বিজয়ী হলেও ষড়যন্ত্র করে তাকে প্রতিবার’ই হারানো হয়। সর্বশেষ নির্বাচনে তিনি আর সহ্য করতে না পেরে আইনের আশ্রয় নেন। সকলের দোয়ায় সত্যের বিজয় হয়েছে। তিনি এলাকার উন্নয়নে স্থানীয় জনগন, সংসদ সদস্যসহ জেলা পরিষদের সহযোগিতা কামনা করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশ করায় উপরু মিয়াকে ইউপি সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

নির্বাচনের ৫ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

Update Time : 12:23:04 pm, Thursday, 30 September 2021