এনামুল হক আলম: মৌলভীবাজার সুনামধন্য শিক্ষা প্রতিষ্টান শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এই বছরেও ভবিষ্যত চ্যারিটি যুক্তরাজ্য এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়।
গতকাল শাহ হেলাল উচ্চ বিদ্যালয় হল রুমে বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত বৃত্তি বিতরণ অনুষ্টানে সৈয়দ আব্দুল গফুর খোকন এর সভাপতিত্বে ও আতাউর করিম চৌধরী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মতিন খাঁন,এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম শিপন,সৈয়দ মুকিত আলী,শাহ মোহাম্মদ রাজুল আলী,ফয়সল আহমদ প্রমুখ। ভবিষ্যত চ্যারিটি ২০০৩ সাল থেকে মৌলভীবাজার সদর উপজেলার ১০ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে প্রতি বছর এই বৃত্তি বিতরণ অনুষ্টান পরিচালনা করে আসছেন।
5:07 am, Wednesday, 15 July 2026
News Title :
ভবিষ্যত চ্যারিটি যুক্তরাজ্য`র পক্ষ থেকে শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:15:58 pm, Tuesday, 4 January 2022
- 997 Time View
Tag :
Popular Post

























