3:19 pm, Friday, 24 April 2026

কুলাউড়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুলাউড়া থানার ৮ নম্বর রাউৎগাও ইউপি’র কৌলা বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল কুলাউড়া থানার ৮ নম্বর রাউৎগাও ইউপি’র কৌলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ১০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. আনোয়ার হোসেন আনুকে (২৫) গ্রেফতার করা হয়। আনোয়ার উত্তর কৌলা এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে।

Tag :
About Author Information

Sirajul Islam

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

কুলাউড়ায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার

Update Time : 02:05:47 pm, Friday, 16 April 2021