5:40 pm, Friday, 24 April 2026

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরার দক্ষিণখানের কলেজ রোড এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার (৭ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মনিরা বেগম (৩৬), মো. সাকিব (২৬) ও মো. জসিম (৪০)।

দগ্ধ নারী মনিরার স্বামী আনোয়ার হোসেন জানান, আমাদের বাসায় গ্যাসের বড় সিলিন্ডার থেকে পাঁচ তলায় পাইপ দিয়ে লাইন দেওয়া হয়েছে। জেএমআই কোম্পানির লোকেরা গ্যাস সিলিন্ডার লাগিয়ে লাইন চেক করতে আসেন। পরে চুলায় আগুন জ্বালানো মাত্রই বিস্ফোরণ ঘটে। এতে আমার স্ত্রী মনিরা বেগম ও জেএমআই কোম্পানির সদস্য সাকিব ও জসিম দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, দক্ষিণখানে দগ্ধ অবস্থায় এক নারীসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Update Time : 07:17:53 am, Tuesday, 8 March 2022