1:22 pm, Wednesday, 18 November 2026

সিলেটের সাবেক ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের আপিল

সিলেট প্রতিনিধি :: অর্থপাচারের মামলায় পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সেই সাথে মামলাটির সব নথিও তলব করেছেন আদালত।

দুদকের আবেদন রোববার (১০ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় তিন বছর সাজা থেকে খালাস চেয়ে গত ৬ এপ্রিল পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

সেই মামলার নথি তলব করে মিজানুর রহমানের জামিন আবেদন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ।

Tag :
About Author Information

Sirajul Islam

সিলেটের সাবেক ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের আপিল

Update Time : 09:18:38 am, Sunday, 10 April 2022