7:53 pm, Monday, 23 November 2026

মৌলভীবাজার মনু নদী থেকে অপহৃত বাবুল মিয়ার ভাসমান লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার মনু নদী থেকে বাবুল মিয়া (২৪) নামের এক ব্যাক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। ২৬ অক্টোবর শনিবার মনু নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা মৌলভীবাজার মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। মডেল থানার পুলিশ সুত্রে জানাগেছে, মৃত বাবুল মিয়া আব্দালপুর গ্রামের জিলানী মিয়ার পুত্র। সে গত ১৯অক্টোবর এলাকার স্থানীয় বাজার থেকে সন্ত্রাসী কর্তৃক অপহৃত হয়েছিলেন। এলাকাবাসী সুত্রে জানাযায়, ২০১৭ সালে আব্দালপুর গ্রামে দূর্গা পুজার মন্ডপে জামাত শিবিরের ক্যাডারদের হামলায় অনিষ দেব নামে এক কলেজ ছাত্র নিহত হন। উক্ত ঘটনায় নিহত অনিষ দেবের বন্ধু আবু সুফিয়ান, বাবুল মিয়া, সালাম মিয়াসহ ১৫জন আহত হন। সে সময় মূর্তি ভাংচুর ও হত্যার ঘটনায় মামলা হলে উক্ত মামলার প্রধান প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ছিলেন নিহত অনিষ দেবের বন্ধু আবু সুফিয়ান, বাবুল মিয়া, সালাম মিয়া। মামলার বিচারে আসামীদের সাজা হয়। সাজা প্রাপ্ত আসামীদের মধ্যে এলাকার প্রভাবশালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্পান আলীর মামাতো ভাইর সাজা হয়। এরপর থেকে সাজাপ্রাপ্ত আসামীদের লোকেরা মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী আবু সুফিয়ান, বাবুল মিয়া, সালাম মিয়াকে হুমকি ধামকি ও খোঁজ করতে থাকে। গত ১৯ অক্টোবর স্থানীয় বাজার থেকে সালাম মিয়া ও বাবুল মিয়া অপহৃত হন। ২৬অক্টোবর শনিবার বাবুল মিয়ার লাশ মনু নদীর তীরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। মৃত বাবুল মিয়ার পরিবারের দাবী দূর্গা পুজার মুর্তি ভাংঙ্গার ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীর স্বজনরা বাবুল মিয়া, সালাম মিয়া অপহরন ও হত্যার সাথে জড়িত। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত সালাম মিয়া নিখোঁজ রয়েছেন। আবু সুফিয়ান আতœগোপনে রয়েছেন বলে তার পরিবারে লোকেরা জানান। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় অপহরন ও হত্যার মামলার প্রস্তুতি চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় আমনের বাম্পার ফলন-সাড়ে ৪শ’ মেট্টিক টনসংগ্রহের লক্ষ্যে সরকারিভাবেধান ক্রয়ের উদ্বোধন

মৌলভীবাজার মনু নদী থেকে অপহৃত বাবুল মিয়ার ভাসমান লাশ উদ্ধার

Update Time : 02:51:56 pm, Saturday, 26 October 2019