6:36 am, Sunday, 15 November 2026

মাছ চাষ, কর্মসংস্থান ও পরিবেশ- আফতাব চৌধুরী

সারা বাংলাদেশে মাছ চাষের এবং শিকারের জন্য বিভিন্ন প্রকারের পানি সম্পদ ছড়িয়ে আছে। এর মধ্যে পূর্ব ও দক্ষিণ উপকূলের বিশাল সমুদ্র, অসংখ্য নদ-নদী, ছোট-বড় বিভিন্ন প্রকারের পুকুর, পানিধার জলাশয় অন্যতম।
গেল শতাব্দীর শেষদিকে মৎস্য শিকারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হত। ঐ সময় থেকেই ক্রমশ বন্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্ব পায়। মাছের ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন গবেষণার কাজ চালানো হয়। মূল লক্ষ্য ছিল কম খরচে দেশের মাছের উৎপাদন বৃদ্ধি করা।
অচিরেই প্রমাণিত হল, বিভিন্ন মাছের প্রজাতির সমন্বয়ে একটি বিশেষ পরিবেশে চাষ করলে মাত্র কয়েক মাসের মধ্যেই মাছের সর্বাধিক ফলন পাওয়া সম্ভব। গবেষণাগারের সবটুকু প্রযুক্তি এখনও বহু গ্রামে না পৌঁছালেও এরই মধ্যে অনেক চাষী এবং বেকার যুবক মাছ চাষকে কর্র্মসংস্থানের পথ হিসাবে বেছে নিয়েছেন। এর প্রধান কারণ খুব কম মূলধন লাগিয়ে কোনও প্রকার ঝুঁকি, ঝামেলা ছাড়াই অল্প সময়ে মধ্যেই লগ্নীকৃত টাকার কয়েক গুণ বেশি টাকা তোলা সম্ভব। এক কালে মাছ চাষ ছিল অবসর বিনোদনের পথ। কিন্তু বর্তমানে এটি কর্মসংস্থানের উপায় হিসাবে কাজে লাগানো হচ্ছে।
মৎস্য চাষ ও মৎস্য শিকারের ক্ষেত্রে বর্তমানে মাত্র কয়েক বছরের পরীক্ষা-নিরীক্ষায় প্রভূত উন্নতি ঘটানো সম্ভব হয়েছে। কি কি প্রজাতির মাছ একত্রে চাষ করলে মাছের সর্বাধিক ফলন পাওয়া যায় ? কোন সার কত মাত্রায় প্রয়োগ করতে হবে? কীভাবে পরিপূরক খাদ্য দিতে হবে? কীভাবে অক্সিজেনের যোগান দিতে হবে? কীভাবে বিভিন্ন প্রকার রোগ দমন করতে হবে? এসব বিভিন্ন তথ্য মৎস্য চাষীদের কাছে পৌঁছে গেছে। একইভাবে মৎস্য শিকারের ক্ষেত্রেও বিভিন্ন প্রকারের উন্নতমানের জাল ও মাছ ধারার নৌকা উদ্ভাবন করা হয়েছে।
বর্তমানে সারা দেশে বহু ধীবর এবং অন্যান্য ব্যক্তি মৎস্য শিকারের সঙ্গে যুক্ত রয়েছেন। মৎস্য চাষ ও মৎস্য শিকারের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকারের সাজ-সরঞ্জাম ইত্যাদি সরবরাহের জন্য এবং মাছ ও চিংড়ি ইত্যাদি সামগ্রী ক্রয়-বিক্রয়ের জন্য বহু মানুষ বিভিন্ন প্রকার কর্মকান্ডে যুক্ত রয়েছেন। সুতরাং মাছ চাষ ও মৎস্য শিকারকে কেন্দ্র করে দেশের বহু মানুষ তাঁদের কর্মসংস্থানের পথ খুঁজে নিয়েছেন।
গ্রামে-গঞ্জে কর্মসংস্থানের জন্য মাছ চাষ ও শিকার একটি অত্যন্ত সহজ পথ। খুবই ছোট আকারে এ কাজ করে যেমন জীবিকা অর্জন করা যায়, তেমনি বড় আকারে করে একসঙ্গে অনেক লোককে এ কাজে যুক্ত করা সম্ভব। মৎস্য চাষ ও শিকার বর্তমানে একটি কুটির শিল্পে পরিণত হয়েছে।
অন্যান্য যে কোনও প্রচলিত কুটির শিল্পের সঙ্গে এ দুটি শিল্পের অন্যতম প্রধান সুবিধা হল যে এ শিল্পের প্রধান পণ্য মাছ। চিংড়ি ও অন্যান্য মৎস্যজাত সামগ্রীর বাজার সারা বছরই খুব ভালো থাকে। এগুলো যথাসময়ে বাজারে বিক্রয়ের জন্য মাছ চাষী ও মৎস্য শিকারিকে দুশ্চিন্তায় পড়তে হয় না। কিংবা এ ধরনের কোনও বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে হয় না।
মৎস্যজাত যে কোনও সামগ্রী মাছ চাষী বা মাছ শিকারি স্থানীয় বাজারে বিক্রয় করতে পারেন অথবা দূরবর্তী কোনও শহরের বাজারেও চালান দিতে পারেন। তাছাড়া, মৎস্য চাষ ও শিকারের জন্য অন্যান্য শিল্প অপেক্ষা কম মূলধন লগ্œী করতে হয়। মূলধন বর্তমানে কৃষি ব্যাংক বা অন্যান্য সংস্থা থেকে সংগ্রহ করতে পারেন।
যে কোনও প্রকার জলাশয়েই মাছ চাষ করা সম্ভব। দেখা গেছে যে হাজামজা জলাশয়গুলোকে সামান্য সংস্কার করে মাছ চাষের কাজে ব্যবহার করলে একদিকে যেমন বিভিন্ন প্রজাতির মাছের ফলন পাওয়া যায়, অপরদিকে তেমনি পতিত জলাশয়টি দূষণের হাত থেকে রক্ষা পায়।
পতিত জলাশয়ে মাছ চাষ করলে মাছ চাষের নানা প্রক্রিয়ায় জলাশয়ের দূষিত পরিবেশের উন্নতি ঘটে। একটি জলাশয়কে দীর্ঘদিন ফেলে রাখলে তাতে বিভিন্ন প্রকার ভয়াবহ রোগবাহী কীট-পতঙ্গের জন্ম হয়। ফলে সে রোগ জীবাণু সুদূর গ্রাম ও শহরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। অথচ এ পতিত জলাশয়ে মাছ চাষ করলে প্রায় বিনামূল্যেই পরিবেশকে সুস্থ রাখা সম্ভব এবং স্থানীয় লোকদের ভয়াবহ রোগের হাত থেকে রক্ষা করাও সম্ভব।
মাছ চাষ ও শিকারকে আরও সহজভাবে কর্মসংস্থানের উপায় হিসাবে ব্যবহারের জন্য ঋণদানকারী সংস্থাগুলোর এবং সরকারের নীতি গ্রহণের আবশ্যকতা আছে। এখনও বহু গ্রামে-গঞ্জে অসংখ্য জলাশয় পতিত অবস্থায় পড়ে আছে। এসব অঞ্চলে আগ্রহী চাষীদের সংখ্যাও কম নয়।
কিন্তু আসল সমস্যা এ জলাশয়গুলো সংস্কারের জন্য যে মূলধনের প্রয়োজন, তা চাষীরা সহজে সংগ্রহ করতে পারেন না। সরকার পদ্ধতির দীর্ঘসূত্রিতা এবং ঋণদান সংস্থাগুলোর কঠিন শর্তাবলী বহু চাষীকে পতিত জলাশয় সংস্কার করে মাছ চাষ করার কাজে লিপ্ত হতে বাধা দেয়। সুতরাং গ্রামে-গঞ্জে অধিকতর কর্মসংস্থানের জন্য এবং সে সঙ্গে বিনামূল্যে পরিবেশ সুস্থ করার জন্য সরকার এবং ব্যাঙ্কগুলোর উদার নীতি গ্রহণ গ্রামের মানুষের মধ্যে অধিকতর কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে বলে অভিজ্ঞমহলের বিশ্বাস।

সাংবাদিক-কলামিস্ট।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সিলেটে পরীক্ষায় সেরা ২০জনের আবেদন ফি দেবে শাবিপ্রবি প্রশাসন

মাছ চাষ, কর্মসংস্থান ও পরিবেশ- আফতাব চৌধুরী

Update Time : 11:47:56 am, Tuesday, 19 July 2022