ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ জুলাই) দুপুরে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ আহমদ।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেছেন, খৈয়াছড়া এলাকায় একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের কয়েকজন যাত্রী নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক 






















