5:19 am, Saturday, 18 April 2026

পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় : `হৃদয়ে আটাশি` মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ প্রয়াত শিক্ষকদের মরণোত্তর ও প্রাক্তন শিক্ষকদের সম্মননা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) মৌলভীবাজার শহরের একটি রেস্টুরেন্টে পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের শিক্ষার্থীদের প্রকাশিত ‘হৃদয়ে আটাশি’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের শিক্ষার্থী ও টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান।
এই আয়োজনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডায় রঙিন মিলনমেলায় পরিণত হয়। সোনালী দিনের স্মৃতিচারণ করে কাটান দীর্ঘ সময়। ৩৪ বছর পর ফিরে যান স্কুল জীবনে। প্রাক্তন শিক্ষকদের সাথে সন্তানদের পরিচয় করিয়ে দিয়ে পেয়েছেন আত্মতৃপ্তি। এ যেনো প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণের মেলবন্ধন।

সম্মাননা পাওয়া শিক্ষকরা সবাই আবেগাপ্লুত ছিলেন। শিক্ষা জীবনে এ রকম শিক্ষার্থীদের পাঠদান দিতে পেরে গর্বিত বলে জানান তারা। এদিকে এসএসসি ৮৮ ব্যাচের দেশ-বিদেশে নেতৃত্ব দেয়া জনপ্রতিনিধি ও প্রবাসীদেরও সংবর্ধনা দেয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় : `হৃদয়ে আটাশি` মোড়ক উন্মোচন

Update Time : 11:14:13 am, Saturday, 30 July 2022