বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ ¯েøাগানকে সামনে রেখে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করেছে বেসরকারি এনজিও সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর সূচনা প্রকল্প।
সভায় পুষ্টির উন্নয়নে দিক নির্দেশনা ও পরামর্শমুলক বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, সূচনা প্রকল্পের জেলা পুষ্টি ব্যবস্থাপক (সেভ দি চিল্ড্রেন প্রতিনিধি) ফাতেমা কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সিনিয়র সাংবাদিক আবুর রব প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 
























