7:23 am, Saturday, 27 June 2026

আবারও বাড়ল এলপিজির দাম

ডেস্ক রিপোর্ট : দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৬ দশমিক ৮৬ টাকা। মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ দশমিক ৩৪ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য দাঁড়াচ্ছে ১ হাজার ২৪০ টাকা।

গত বছর টানা পাঁচ দফা এলপিজির দাম বাড়ে। এতে সবশেষ ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়। টানা দাম বাড়ার কারণে গেল বছর আলোচনায় ছিল এলপিজি। এ বছর জানুয়ারি মাসে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও আবার ৬২ টাকা দাম বাড়ালো সরকার।

এদিকে, টানা দ্বিতীয় মাসে এলপিজির দাম কমিয়েছে ভারত। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডার প্রতি কমানো হয়েছে ৯১ দশমিক ৫০ রুপি। বছরের শুরুতে দিল্লিতে দুই হাজার ১০১ রুপি থেকে কমে জানুয়ারিতে এলিপিজির দাম হয়েছিল এক হাজার ৯৯৮ রুপি। ফেব্রুয়ারিতে আরও কমে এক হাজার ৯০৭ রুপিতে দাঁড়িয়েছে এলপিজির দাম।

Tag :
About Author Information

Sirajul Islam

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

আবারও বাড়ল এলপিজির দাম

Update Time : 07:56:46 am, Thursday, 3 February 2022