10:10 am, Wednesday, 22 April 2026

মৌলভীবাজারে করোনায় মৃত্যু ২ নতুন শনাক্ত ৫২ জন

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৫২ জন।মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশনে রোববার দুপুরে মারা যান, কুলাউড়া উপজেলার জহুরুনেছা (৬০) ও বিকাল ৪ টার দিকে রাজনগর উপজেলার সান মিয়া (৯৫) উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

সোমবার (২৩ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৫১৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৪ জন সুস্থ হয়।

নতুন শনাক্ত ৫২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২৮ জন, জুড়ীর ৬ জন, শ্রীমঙ্গলের ৫ জন, কমলগঞ্জের ৪ জন, কুলাউড়ায় ৭ জন, রাজনগরে ২ জন। গত ২৪ ঘণ্টায় বড়লেখায় কেউ আক্রান্ত হননি। এ নিয়ে জেলায় ৭ হাজার ৫১৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন।

এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৩৯ জন রয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

মৌলভীবাজারে করোনায় মৃত্যু ২ নতুন শনাক্ত ৫২ জন

Update Time : 09:59:27 am, Monday, 23 August 2021