12:04 pm, Monday, 1 June 2026

বাঁচা মরার ম্যাচে ডাচদের ১৬৩ রানের লক্ষ্য শ্রীলঙ্কার

ডেস্ক রিপোর্ট : টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডসকে ১৬৩ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে শ্রীলঙ্কা।

জিলংয়ে দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক ধাসুন শানাকা। ইনিংসের শুরুটা ভালো করেন দুই ওপেনার পাথুম নিশানাকা ও কুশল মেন্ডিস। খেলেন ৩৬ রানের জুটি। ১৪ রানে নিশানাকার ফেরার পর ব্যাটিংয়ে এসে শুন্য রানে সাজঘরে ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। এরপর চারিথ আসালাঙ্কা ও মেন্ডিস গড়েন ৬০ রানের গুরুত্বপূর্ন জুটি।

উইকেটের এক পাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন কুশল মেন্ডিস। ৩৪ বলে তুলে নেন অর্ধশতক। খেলেন পাঁচ ছয় ও পাঁচ চারের মারে ৪৪ বলে ৭৯ রানের বিধবংসী ইনিংস। সবশেষ ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

ডাচদের হয়ে দুইটি করে উইকেট নেন পল ভ্যান মিকারেন ও বাস ডি লিড।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বিএনপি পরিবারের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

বাঁচা মরার ম্যাচে ডাচদের ১৬৩ রানের লক্ষ্য শ্রীলঙ্কার

Update Time : 06:18:40 am, Thursday, 20 October 2022