9:30 pm, Tuesday, 21 April 2026

ফরিদপুরে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ : সিইসি

ডেস্ক রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ফরিদপুর-২ উপনির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ। আমরা সন্তুষ্ট। সকাল থেকে এখনো কোনো অনিয়ম পাওয়া যায়নি।

আজ শনিবার (৫ নভেম্বর) নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল জানান, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

এ সময় স্থগিত থাকা গাইবান্ধা-৫ আসনের ভোটের অনিয়মের অভিযোগ তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, আগে ৫১টি কেন্দ্রের ওপর তদন্ত করলেও কমিশন সবকটি কেন্দ্রের তদন্ত করতে চায়। বাকি ৯৪টি কেন্দ্রের তদন্তের জন্য কমিটিকে আরও সাত দিন সময় দেওয়া হয়েছে। তারপরই ব্যবস্থা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ফরিদপুরে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ : সিইসি

Update Time : 08:11:55 am, Saturday, 5 November 2022