স্টাফ রিপোর্টার : আজ ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার দূপুর ১২টায় মৌলভীবাজার চৌমুহনায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়। সার,ডিজেল-সহ কৃষি উপকরণের দাম কমানো, প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে সরকারি কৃষকের কাছ ফসল ক্রয় করা, আর্মি রেটে গ্রামীণ রেশনিং চালু করা, সহজ শর্তে বিনাসুদে সকল কৃষককে কৃষি ঋণ দেয়া, জলমহাল ইজারা প্রথা বাতিল করা, মৌলভীবাজার জেলার হাওর সমূহকে রক্ষার জন্য সকল প্রতিবন্ধকতা অপসারণ করা দাবিতে জেলা সমন্বয়ক অ্যাড. মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং রাজিব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য লক্ষ্মণ অধিকারী, ইমরান হোসেন, হাসিব মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী। সমাবেশ পরবর্তীতে এ্যাড. মঈনুর রহমান মগনুর নেতৃত্বে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগোষ্ঠীর ৮০ ভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত। চরম অবহেলার পরও জিডিপির শতকরা ১৪ ভাগ আসে কৃষি থেকে। সার-বীজ, কীটনাশক-সেচ, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম দফায় দফায় বাড়ছে। কৃষকের উৎপাদন খরচ বাড়ছে কিন্তু উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা উৎপাদনে উৎসাহ হারাচ্ছে। এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। কৃষি প্রধান দেশে কৃষকরা আজ জর্জরিত। প্রকৃত কৃষকরা কৃষি ঋণ পাচ্ছেন না। বাজারে দিন দিন নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। এমনকি কৃষক-ক্ষেতমজুররা সরকারি সকল সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। তাই সহজ শর্তে কৃষকদের সকল ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ দেয়া এবং সারা বছর আর্মি রেটে গ্রামীণ রেশনিং চালু করা সহ কৃষি ও কৃষক রক্ষায় সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে।
11:28 am, Friday, 22 May 2026
News Title :
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:45:03 am, Thursday, 10 November 2022
- 376 Time View
Tag :
Popular Post

























